1. admin@ajkermadaripursangbad.com : admin-barishal :
  2. sohidulislamlikhon@gmail.com : আজকের মাদারীপুর সংবাদ : আজকের মাদারীপুর সংবাদ
১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| রবিবার| সকাল ১১:৩২|
শিরোনামঃ
মানবিক সহায়তার অপেক্ষায় শারীরিক প্রতিবন্ধী সবুজ, অসুস্থ শিশু চিকিৎসাধীন কিশোর গ্যাংয়ের উত্থান: মাদারীপুরে সহিংসতার ছায়া ও ভবিষ্যৎ প্রজন্মের সংকট মাদারীপুরে সংরক্ষিত মহিলা আসনে শীর্ষে হাসিনা বেগম যুবককে কুপিয়ে হত্যা মামলায় দুই ভাই গ্রেপ্তার জামায়াতের নেতাকর্মীদের ত্যাগ-সংগ্রামের স্মরণে কুশল বিনিময় শিবচরের নবনির্বাচিত এমপি পীরজাদা মাওলানা হানজলা সাহেবের সঙ্গে সাক্ষাৎ মাদারীপুরে সংরক্ষিত মহিলা আসনে আলোচনার শীর্ষে মুনমুন আক্তার মাদারীপুর জেলা ছাত্রদলের ২০২২ সালের আহ্বায়ক কমিটি দিয়েই চলছে কার্যক্রম, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ছিল না দৃশ্যমান ভূমিকা একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত রমজানে ন্যায্যমূল্যে খেজুর বিক্রি শুরু ‘আলোকিত প্রজন্ম মাদারীপুর’-এর মাদারীপুরে নবনির্বাচিত এমপি জাহান্দার আলী কে সংবর্ধনা দিল রিপোর্টার্স ইউনিটি

নির্বাচন-পরবর্তী দিনে মাদারীপুর বাসস্ট্যান্ডে ঢাকামুখী যাত্রীর ঢল, অতিরিক্ত ভাড়ার অভিযোগ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৮ বার পড়েছেন

মাদারীপুর প্রতিনিধি:নির্বাচন-পরবর্তী দিনে মাদারীপুর বাসস্ট্যান্ডে ঢাকাগামী যাত্রীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শতাধিক বাস ও বিভিন্ন পরিবহন ছেড়ে গেছে ঢাকার উদ্দেশ্যে। কর্মস্থল ও গন্তব্যে ফিরতে মানুষের এই ঢল তৈরি হয়েছে বলে জানা গেছে।

বাসস্ট্যান্ড ঘুরে দেখা যায়, পরিবার-পরিজনের সঙ্গে ভোট দিতে গ্রামে আসা অনেকেই নির্বাচন শেষে আবার কর্মব্যস্ত জীবনে ফিরতে রাজধানীর পথে রওনা হয়েছেন। ফলে দিনভর টিকিট কাউন্টার ও বাসস্ট্যান্ড এলাকায় উপচে পড়া ভিড় দেখা যায়।

তবে এদিন কিছু পরিবহনের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। যাত্রীদের দাবি, নির্ধারিত ভাড়ার চেয়ে জনপ্রতি ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বেশি নেওয়া হয়েছে। পরিচিত বা নিয়মিত যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়া রাখা হলেও অনেক সাধারণ যাত্রীকে বাড়তি ভাড়া দিতে হয়েছে বলে অভিযোগ করেন কয়েকজন ভুক্তভোগী।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন যাত্রীরা, যাতে ভবিষ্যতে এ ধরনের ভোগান্তি ও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করা যায়।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 ajkermadaripursangbad.com