নিজস্ব প্রতিবেদক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুরের তিনটি সংসদীয় আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম।
মাদারীপুর-১:
বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী সাইদ উদ্দিন আহমেদ হানজালা (রিকশা প্রতীক) ৬৪,৯০৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নাদিরা আক্তার (ধানের শীষ) পান ৬৪,৫২৪ ভোট। ব্যবধান ৩৮৫ ভোট।
মাদারীপুর-২:
বিএনপির জাহান্দার আলী মিয়া ৬১,৭৪৪ ভোট পেয়ে বিজয়ী হন। স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্য পান ৪৬,৪৭৬ ভোট।
মাদারীপুর-৩:
বিএনপির আনিসুর রহমান খোকন তালুকদার ৯৭,২০২ ভোট পেয়ে নির্বাচিত হন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাওলানা রফিকুল ইসলাম পান ৮৭,৩৩১ ভোট।